নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ওল নামটা শুনলেই অনেকে ভয় পান। ওই যে ছোটবেলার কবিতা , ওল খেওনা ধরবে গলা। সেই লাইনেই আটকে রয়েছেন অনেকে। আবার অনেকেই প্রমাণ করে দিয়েছেন , ওল খেলে সবসময় গলা ধরেনা। শুধু চিনে ওল কিনতে হয়। বাঙালি বাড়িতে তো অনেকেই আবার গরম গরম ওল মাখা খান। এবার সেই ওল দিয়েই বানিয়ে নিন সুস্বাদু বড়া।
উপকরণ -
১০০ গ্রাম ওল
১টি ছোট পেঁয়াজ
৩-৪টি কাঁচালাঙ্কা
১ চা-চামচ কালোজিরে
২-৩ টেবিল চামচ বেসন
২ চা-চামচ চিনেবাদাম কুচি
আধ চা-চামচ খাওয়ার সোডা
স্বাদ মতো নুন
সাদা তেল
রন্ধন প্রণালী -
প্রথমে ভালভাবে ওল সেদ্ধ করে নেবেন। তবে খেয়াল রাখবেন ওলের মধ্যে যেন অতিরিক্ত জল ঢুকে না যায়। সে কারণে ভাল করে জল ঝরিয়ে নিন। সেদ্ধ করা ওলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা কুচি, স্বাদমতো নুন, কালোজিরে, শুকনো খোলায় নাড়া চিনেবাদাম কুচি, শুকনো খোলায় নাড়া বেসন, খাওয়ার সোডা মিশিয়ে নিন। এরপর ছাঁকা তেলে ভেজে নিন। ব্যাস , তৈরি ওলের বড়া। গরম গরম ধোঁয়া ওঠা ভাতে পরিবেশন করুন।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের