নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতের গভীর রাতে নিশ্চিন্ত ঘুমই কাল হয়ে দাঁড়াল এক পরিবারের জন্য। বছরের শুরুর প্রথম সোমবার পার্কসার্কাসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। আচমকা ভেঙে পড়া বাড়ির চাঙরের তলায় চাপা পড়ে মৃত্যু হল ৬১ বছরের রাবিয়া খাতুনের। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
রবিবার রাত প্রায় ৩টে নাগাদ পার্কসার্কাস লোহাপুল সংলগ্ন ৬৫ নম্বর ওয়ার্ডের সামসুল হুদা রোডের একটি পুরনো তিনতলা বাড়িতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাড়িটির একতলায় বসবাস করতেন মৃত বৃদ্ধা রাবিয়া খাতুন ও তার পরিবার। গভীর রাতে সকলেই যখন ঘুমিয়ে, সেই সময় আচমকা উপরতলার চাঙর ভেঙে পড়ে নিচে। চাঙরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বাড়ির প্রায় সব সদস্য। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাবিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ বছরের আয়েষা খাতুন, ১৬ বছরের উমর ওরফে দানিশ আলম এবং ৫৫ বছরের ওয়াহিদ আবদুল। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তিনি জানান, বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। বাড়ির মালিককে বারবার সতর্ক করা হলেও মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সেই অবহেলার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে অভিযোগ কাউন্সিলরের। এই দুর্ঘটনা আবারও শহর কলকাতার বহু পুরনো ও বিপজ্জনক বাড়িগুলির নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের