68d3eaaebd83c_WhatsApp Image 2025-09-24 at 6.26.02 PM (1)
সেপ্টেম্বর ২৪, ২০২৫ বিকাল ০৬:২৮ IST

ঘরে মাছ না থাকলে ডিম দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু ফিঙ্গার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সন্ধ্যে হলেই মুখরোচক খেতে চান অনেকেই। মাছ , ডিম , মাংস দিয়ে বানানো যায় হাজার একটা ফ্রায়েড আইটেম। তবে ভেটকি ফ্রাই বিষয়টাই আবেগের। ঘরে মাছ না থাকলে এবার ডিম দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু মচমচে ফিঙ্গার। 

উপকরণ -

ডিম - ৬টি
পেঁয়াজ কুচি - আধ কাপ
চিলি ফ্লেক্স - ১ টেবিল চামচ
অরিগ্যানো - ১ টেবিল চামচ
গাজরকুচি - ২ টেবিল চামচ
ক্যাপসিকামকুচি - ২ টেবিল চামচ
গোলমরিচ - স্বাদ মতো
বিস্কুটের গুঁড়ো - ২৫০ গ্রাম
কর্নফ্লাওয়ার - আধ কাপ
নুন - স্বাদমত

রন্ধন প্রণালী -

ডিমগুলি একটি বড় বাটিতে ভাল করে ফেটিয়ে নিন। এবার একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন ও গোলমরিচ দিয়ে আবার ফেটিয়ে নিন। একটি বড় ছড়ানো পাত্রে ডিমের মিশ্রণটি দিয়ে ভাপিয়ে নিন। ভাপানোর জন্য কড়াইতে জল দিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে পাত্রটি বসিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিন। মিনিট পনেরো পর ডিম ভাপা হয়ে এলে ঠান্ডা করে লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে কেটে নিন। এ বার ফিঙ্গারগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজারে ভরে রাখুন। এরপর খেতে ইচ্ছে হলেও বার করে ভেজে নিন। টমেটো সস বা মেয়োনিজ দিয়ে পরিবেশন করুন।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...