নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ঘন কুয়াশার জেরে শেষ মুহূর্তে বদলে গেল প্রধানমন্ত্রীর সফরসূচি। শনিবার সকালে তাহেরপুরে নির্ধারিত সভায় যোগ দিতে গিয়ে অবতরণ করতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। আবহাওয়ার প্রতিকূলতার কারণে কপ্টারটি ঘুরিয়ে কলকাতার দমদম বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
সকাল থেকেই রানাঘাট - তাহেরপুর এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর কপ্টার অবতরণের চেষ্টা বাতিল করেন। এর পরেই প্রধানমন্ত্রীর কপ্টার দমদম বিমানবন্দরে ফিরে আসে। বর্তমানে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন। সেখানেই উচ্চপর্যায়ের একটি বৈঠক চলছে।
প্রধানমন্ত্রী সড়কপথে তাহেরপুর পৌঁছাবেন কিনা, নাকি ভার্চুয়াল মাধ্যমে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়া পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাহেরপুরের সভাস্থলে ভিড় ক্রমশ বাড়ছে। সকাল থেকেই কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জমে উঠেছে সভার ময়দান। কড়া নিরাপত্তার মধ্যে প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা