নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পানিহাটি, বীরভূমের পর ফের টিটাগড়ে NRC আতঙ্কে মৃত্যু। কে.জি. স্কুল রোডে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতের নাম কাকলি সরকার। দেওয়ালে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়, ব্যারাকপুর পুরসভা এলাকার টিটাগড়ের কে.জি. স্কুল রোডে। বছর ৩২-এর কাকলি সরকার গতকাল সন্ধ্যায়, শাশুড়ির সঙ্গেই ছিলেন। হঠাৎই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর অন্যান্য লোকজন গিয়ে দেখতে পায়, বাড়ির দোতালার ছাদে গিয়ে, গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনাস্থলে পরিবারের সদ্যসরা পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে দেওয়ালে লেখা ছিল একটি সুইসাইড নোট, 'অনেকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি, দেখা হয়নি মা-বাবার সঙ্গে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' ২০১০-১১ সালে কাকলির বিয়ে হয়। ২০১৬ সাল থেকে তিনি পাকাপাকিভাবে ভারতে বসবাস করছিলেন। তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে NRC নিয়ে আশঙ্কা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়।
ঘটনা প্রসঙ্গ মৃতা গৃহবধূর শাশুড়ির দাবি, কাকলি দীর্ঘদিন ধরে NRC নিয়ে উদ্বেগে ছিলেন। তিনি বারবার বলতেন, 'সব কাগজ আছে, তবুও যদি নাম না থাকে?' পরিবার জানিয়েছে, কাকলির ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি হয়ে গিয়েছিল, তবুও তাকে প্রায়ই আতঙ্ক পেয়ে বসত। বর্তমানে টিটাগড় থানার পুলিশ মৃতার স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করছে। আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...