6a814d8044058_Gallery_20260816_1786858827
আগস্ট ১৬, ২০২৬ দুপুর ১১:১১ IST

গান্ধী জয়ন্তীতে শুরু বিশ্বকাপ, অশান্ত বিশ্বে শান্তির বার্তা ICC-র

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে মহাত্মা গান্ধীকে স্মরণ করল ICC। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন শুরু হতে পারে। আগে ৪ অক্টোবর থেকে প্রতিযোগিতা শুরুর কথা ছিল। তবে সূচিতে বদল আনার সিদ্ধান্ত হয়েছে বলে দাবি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় বসবে বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকার সঙ্গে গান্ধীর জীবনের গভীর সম্পর্ক রয়েছে। জীবনের প্রায় ২১ বছর তিনি ওই দেশে কাটিয়েছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা, শান্তি ও অহিংসার প্রবক্তার জন্মদিনে বিশ্বকাপ শুরু করে যুদ্ধ-অশান্তিতে জর্জরিত পৃথিবীকে শান্তির বার্তা দিতে চায় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকায় গান্ধীর দীর্ঘ ইতিহাসও স্মরণ করা হবে। ২ অক্টোবর মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচগুলি আয়োজন করা হবে। ফাইনাল হওয়ার কথা ২১ নভেম্বর, রবিবার।

বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে। তার মধ্যে ৪১টি ম্যাচ দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হবে। জিম্বাবোয়ে পাবে ৮ থেকে ১০টি ম্যাচ। নামিবিয়ার ঝুলিতে থাকবে তিনটি ম্যাচ। আফ্রিকার তিন দেশের বিশ্বকাপের থিম রাখা হয়েছে, 'তিন জাতি, এক হৃদস্পন্দন'। ক্রিকেট দুনিয়ার কাছে আফ্রিকার বার্তা থাকবে 'উবুন্তু'। এই দর্শনের অর্থ, 'আমরা আছি বলেই আমি আছি'। অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার বার্তাই এর মূল কথা। মানবজাতির পরিচয় সহানুভূতি, দয়া এবং পরস্পরের সম্পর্কের মধ্যেই নির্ধারিত হয়। বিশ্বকে আরও বৃহত্তর দৃষ্টিতে দেখার বার্তাও রয়েছে এই দর্শনে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লোমফন্টেন, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোম্পো সিটির বাফেলো পার্কে ম্যাচ হবে। এর মধ্যে জোহানেসবার্গের সঙ্গে ভারতের বিশ্বকাপ ইতিহাসও জড়িয়ে রয়েছে। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সেখানেই হেরেছিল ভারত। জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ে, ফালে মোসি-ও-তুনিয়া স্টেডিয়ামেও ম্যাচ আয়োজন করা হবে। নামিবিয়ার উইন্ডহোকের মাঠেও হবে খেলা। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য কোন ভেন্যু বেছে নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি।

পরবর্তী বছরের ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটও ২০২৩ সালের আসরের তুলনায় বেশ আলাদা হবে। প্রথমে আয়োজন করা হবে যোগ্যতা অর্জন পর্ব। তার পর থাকবে সুপার ১২। এরপর হবে সুপার সেভেন পর্ব। সেই ধাপ শেষ হলে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সবশেষে হবে বিশ্বকাপের ফাইনাল। অর্থাৎ এবার দলগুলিকে একাধিক ধাপ পেরিয়ে শিরোপার লড়াইয়ে পৌঁছতে হবে।

আরও পড়ুন

ঘরের মাঠেই কোণঠাসা কামিন্সরা! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ
আগস্ট ১৫, ২০২৬

তৃতীয় দিনের শেষে কোণঠাসা কামিন্সেরা, হাতে রয়েছে মাত্র ৬টি উইকেট

২০৩৬ অলিম্পিকের স্বপ্ন! স্বাধীনতা দিবসে জেন আলফাদের হাত ধরে সাফল্যের ডাক মোদির
আগস্ট ১৫, ২০২৬

লালকেল্লা থেকে নতুন প্রজন্মকে প্রস্তুতির বার্তা, স্কুলে-স্কুলে প্রতিভা খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

মাঠের বদলে জেলেই কাটছে দিন! ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক
আগস্ট ১৪, ২০২৬

২৮ অগস্ট পরবর্তী শুনানি দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটারের

বাংলাদেশে নেই তুমি, মিরাজ-স্টার্কের উত্তপ্ত বচসা! অস্ট্রেলিয়ার মাটিতে বড় লিড টাইগারদের
আগস্ট ১৪, ২০২৬

১০৩তম ওভারে উত্তপ্ত পরিস্থিতি, কপিল দেবকে টপকে টেস্টে ৪৩৫ উইকেট স্টার্কের

বিশ্বচ্যাম্পিয়ন হয়েও শূন্য আয়! সিন্ধুদের সামনে ব্যাডমিন্টনের অদ্ভুত নিয়ম
আগস্ট ১৪, ২০২৬

গ্রেড টু প্রতিযোগিতাতেও মেলে মোটা অঙ্ক, তবু বিশ্বসেরার লড়াইয়ে কেন ছুটছেন তারকারা?

ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই শ্রীলঙ্কায় অঘটন! হাতাহাতিতে মর্মান্তিক মৃত্যু হলো কোচের
আগস্ট ১৪, ২০২৬

ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল শ্রীলঙ্কার কোচের

কমনওয়েলথে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি-১০ লক্ষ টাকা উপহার ত্রিপুরা সরকারের
আগস্ট ১৩, ২০২৬

প্রথম ভারতীয় জুডোকা হিসাবে সোনা, উত্তরপ্রদেশেও সম্মান, ডিএসপি হওয়ার পথে ত্রিপুরার কন্যা

জামিন খারিজ! ধর্ষণের অভিযোগে আরও বাড়তে পারে বঙ্গতারকা অভিষেকের জেলযাত্রা
আগস্ট ১২, ২০২৬

ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের

ইস্টবেঙ্গলকে আটকাতে প্রাক্তন ভারতীয় কোচের শরণাপন্ন আল-আরবি! কলকাতায় কুয়েতের দল
আগস্ট ১২, ২০২৬

লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ

মেসি-কাণ্ডে ফের আদালতের লড়াই! অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শতদ্রু
আগস্ট ১২, ২০২৬

৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা

মেসিকে আনার নামে ১২৬ কোটি টাকার প্রতারণা! এবার বাম সরকারের বিরুদ্ধে শুরু দুর্নীতির তদন্ত
আগস্ট ১২, ২০২৬

তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

হার্দিকের জন্য বড় লড়াই! মুম্বই তারকাকে নিয়ে IPL-এ ৪ দলের টানাটানি
আগস্ট ১১, ২০২৬

মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি

আবার বিশ্বকাপে আফগানিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে সরাসরি মূলপর্বে রশিদরা
আগস্ট ১১, ২০২৬

র‌্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের