নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গোপন সূত্রে খবরের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিশের বড়সড় সাফল্য। শনিবার অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। পাশাপশি, ঘটনায় চারজনকে গ্রেফতারও করা হয়েছে। উদ্ধার হওয়া গাজার বাজারমূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা। মাদকবিরোধী লড়াইয়ে নবদ্বীপ থানার এই অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে প্রশাসন।
সূত্রের খবর, রাজ্যে মাদকবিরোধী লড়াইয়ে জিরো টলারেন্স পুলিশের। সেটাই আরও একবার প্রমাণ করল নবদ্বীপ থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে রেলওয়ে রিক্রিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্দেহজনকভাবে চারজনকে দেখতে পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপরেই তাদের কাছে থাকা ৬ টি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৫৪ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। ধৃত চারজনের নাম কাশীনাথ পাল, গণেশ মজুমদার, গৌরী সরকার এবং দেবী রায়। গাজা ছাড়াও চারটি মোবাইল ফোন ও একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান, নবদ্বীপ হয়ে গাজা অন্য জেলায় পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নবদ্বীপের হ্রাস উৎসব খুবই জনপ্রিয়। সেই কারণে পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে। আর তারই ফলস্বরূপ গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই অভিযান চালাই। বিশেষ পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি তাদের কাছে নিষিদ্ধ মাদক দ্রব্য রয়েছে। চারজনের মধ্যে ২ জন নবদ্বীপের পুরুষ ও ২ জন মহিলা জলপাইগুড়ির বাসিন্দা।'
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, 'ব্যাগের মধ্যে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সবটাই এখন তদন্ত সাপেক্ষ।' ধৃতদের আজ ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে নদীয়া জেলার আদালতে পেশ করা হয়। গাঁজার উৎস ও পাচারচক্রের অন্যান্য সদস্যদের সন্ধান শুরু করেছে পুলিশ।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের