নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পারিবারিক অশান্তি নিত্যদিনের সমস্যা। পরিবার মানেই ভালমন্দ সবকিছু। তবে সেই সূত্র ধরে নিজেকে শেষ করে দেওয়ার মত নির্মম হয়তো কোনকিছুই হয় না। তেমনই এক সিদ্ধান্ত নিলেন মুর্শিদাবাদের এক যুবক। আধার কার্ড সংশোধন করতে গিয়ে বাড়ি ফিরলেন না তিনি। গাছের ডালে মিলল ঝুলন্ত। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , রবিবার সকাল ৮টা নাগাদ আধার কার্ড সংশোধনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন ওই কিশোর। বাবার সঙ্গে ইসলামপুরে দেখা হলে বলেন কাজ সেরে বাড়ি ফিরবেন। সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বেগ ছড়ায় পরিবারে। সারারাত অপেক্ষার পর ভোরবেলা শুরু হয় খোঁজাখুঁজি। তখনই পাড়ায় ছড়িয়ে পড়ে একটি যুবকের দেহ ঝুলছে গাছে। পরিবারের লোকজন ছুটে গিয়ে সেই মর্মান্তিক দৃশ্য দেখার পর কান্নায় ফেটে পড়েন। আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে।
কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে দৌলতাবাদ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে কিছু এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

কিশোরের বাবা জানিয়েছেন , "কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছিনা। আমার সঙ্গে রবিবার ১০:৩০ টা নাগাদ দেখা হয় ছেলের। তখন আমার হাতে মোবাইল তুলে দিল। আমি বাড়ি আসতে বলায় বলল সব সেরে আসবে। এরপর অপেক্ষা করেই রইলাম। ছেলে আর বাড়ি ফিরল না। রাতঅবধি অপেক্ষা করার পর ভোরবেলাও ছেলে ফিরল না। এরপর এই মর্মান্তিক ঘটনা। গোটা এলাকায় হাহাকার শুরু হয়ে গেছে।"
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
আইপ্যাক বন্ধ হওয়া নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন মমতা
ভোটের আগে নন্দীগ্রামে মাস্টারস্ট্রোক অভিষেকের
ফের একবার মমতার মুখে দিল্লি দখলের ডাক
বড়জোড়া থেকে তৃণমূলকে নিশানা মোদির
তৃণমূলের জঙ্গলরাজ শেষ করার হুঁশিয়ারি মোদির
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন