নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভরসন্ধ্যায় ফের গুলি চালানোর ঘটনা ঘটল গুলশান এলাকায়। শ্যুটআউটের ঘটনায় দুষ্কৃতী মিনি ফিরোজ ও তার দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। শ্যুটআউটের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান কলোনির অটো স্ট্যান্ড চত্বরে পরপর কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সিসিটিভি ফুটেজে গুলি চালানোর দৃশ্য ধরা পড়েছে। যা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার নেপথ্যে দুষ্কৃতী মিনি ফিরোজের নাম উঠে আসছে। যিনি স্থানীয় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ নামে পরিচিত। খবর পেয়ে আনন্দপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ এলাকা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।
গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে শাসক - বিরোধী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ঘটনা প্রসঙ্গ বিরোধী পক্ষের দাবি, এই ঘটনাটি আসলেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। তৃণমূলের মদতেই এই দুষ্কৃতীরা দিনদিন মাথাচাড়া দিয়ে উঠছে। প্রতিবারই নির্বাচন এগিয়ে এলে এদের দাপট বেড়ে যায়। এই বারেও তার অন্যথা হয়নি।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের