নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলে অংশ নিলেন ২০২৫-এর নতুন প্রার্থীরা। তাদের দাবি, এক লক্ষ শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে।
সূত্রের খবর, দ্রুত নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে নতুন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, দীর্ঘ ১০ বছর পর নতুন নিয়োগ হলেও পর্যাপ্ত পদ নেই। আর তাই বিদ্যমান সিট সংখ্যা তিন গুণ বাড়াতে হবে এবং তা এক লক্ষের কাছাকাছি করতে হবে। চাকরিপ্রার্থীদের বক্তব্য, আমরা পরীক্ষায় ভালো নম্বর পেলেও কোনো লাভ হবে না। কারণ, ইতিমধ্যেই প্রায় ৩১ হাজার ইন-সার্ভিস প্রার্থী তালিকায় ঢুকে পড়েছে।
পাশাপাশি, চাকরিহারাদের জন্য এবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বাড়তি ১০ নম্বরের সুযোগ দিয়েছে কমিশন। সেই নিয়েও ক্ষোভ নতুন চাকরিপ্রার্থীদের। তাদের দাবি, ইন-সার্ভিস প্রার্থীদের যে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হচ্ছে, তার কোনও সরকারি গেজেটে উল্লেখ নেই। এই বাড়তি ১০ নম্বর অবিলম্বে বাতিল করতে হবে।
চাকরিপ্রার্থীরা আরও প্রশ্ন তোলেন, ২০০১ থেকে ২০১২ সালের মধ্যে যেখানে লক্ষাধিক নিয়োগ হয়েছিল, সেখানে ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে সেই সংখ্যার এক দশমাংশও হয়নি। ফলে বর্তমান প্রজন্মের পড়ুয়ারা চাকরির ক্ষেত্রে চরম সংকটে পড়ছেন।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের