নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে খুন। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকে। ঘটনার পর পরিবারের লোক বারাসাত থানায় শ্বশুর-শাশুড়ি আর জামাইয়ের নামে FIR দায় করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর , ২০২৪ -এ অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ফাইনাল ইয়ার পাস করে সুনিতা সরকার (২২)। ৩রা আগস্ট সুনিতা সরকারের সঙ্গে সৌম্য দত্তের বিয়ে হয়। সৌম্য দত্তের বাবা পার্কস্ট্রিট থানার সাব ইন্সপেক্টর। তারা বারাসাতের অশ্বিনী পল্লী এলাকার বাসিন্দা। বিয়ের পর থেকেই টাকা আর সোনাদানা নিয়ে ঝামেলা লেগে থাকতো দুজনের মধ্যে। ব্যবসার জন্য প্রায়ই সৌম্য দত্ত তার স্ত্রীর বাপের বাড়ি থেকে টাকা চাইতো। কিছুদিন আগেও সৌম্য দত্ত ১০ হাজার টাকা নিয়েছে তার স্ত্রীর বাপের বাড়ি থেকে আবার এরপর আরও ৫ লাখ টাকাও চেয়েছে। শুধু স্বামী নয় পণের জন্য শ্বশুর সুজয় দত্ত আর শাশুড়ি নুপুর দত্তও বৌমার উপরে অত্যাচার করতো। অবশেষে বুধবার রাতে তারা সুনিতা সরকারকে পিটিয়ে খুন করে এবং মেয়ের বাপের বাড়িতে ফোন করে বলে তাদের মেয়ে আত্মহত্যা করেছে।

মৃতার বাবা সরবিন্দু দেব সরকার জানিয়েছেন, "আমাদের ফোন করে বলে আমাদের মেয়ে আত্মহত্যা করেছেন কিন্তু মেয়ের গায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। আমরা ৩ জনের নামে FIR দায় করেছি কিন্তু শুধুমাত্র ছেলেকেই আটক করা হয়েছে। থানার তরফ থেকে বলা হচ্ছে যেহেতু ছেলের বাবা একজন অফিসার তাই প্রোটোকল আছে অ্যারেস্ট করা যাবে না। আমরা চাই আমার মেয়ের খুনিরা যথাযথ শাস্তি পাক। যতক্ষণ না ওই ৩ জনকে আটক করা হচ্ছে, ততক্ষণ আমরা মেয়ের বডি নেবো না।"
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের