নিজস্ব প্রতিনিধি, ইন্দোর - টানা ৮ বার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েও ইন্দোরের পুরসভার পানীয় জলে ‘বিষ’! কয়েক সপ্তাহ আগেই বিষ জল পান করে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ডায়ারিয়া ও বমির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ২০০-র বেশি মানুষ। ফের বিষ জল পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ২২ জন। হাসপাতালে চিকিৎসাধীন তারা।
বিজেপিশাসিত রাজ্যের পানীয় জলের এক তৃতীয়াংশ বিষক্রিয়া। এমনটাই দাবি রিপোর্টে। প্রকাশিত রিপোর্ট বলা হয়েছে, বিজেপিশাসিত মধ্যপ্রদেশে পানীয় জলের এক-তৃতীয়াংশই ‘বিষক্রিয়া’! মধ্যপ্রদেশে মাত্র ৬৩.৩ শতাংশ জল পান করার যোগ্য। জাতীয় গড় ৭৬ শতাংশ। অর্থাৎ, মধ্যপ্রদেশের ৩৬.৭ শতাংশ পানীয় জল দূষিত। ব্যাকটেরিয়া বা রাসায়নিক মিশে রয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মাত্র ১২ শতাংশ জল পান করার যোগ্য, যেখানে জাতীয় গড় ৮৩.১ শতাংশ।
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের ভগীরথপুরা এলাকায়। সেখানে অবস্থিত একটি পুলিশ আউটপোস্টের কাছে পানীয় জলের প্রধান পাইপলাইনের ওপরে তৈরি করা হয়েছিল একটি শৌচাগার। পাইপলাইন লিক হয়ে শৌচাগারের বর্জ্য মিশে গিয়েছে পানীয় জলে। সেই জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। ইতিমধ্যেই একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন ইন্দোরের পুরকমিশনার দিলীপ কুমার যাদব।
মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে ভগীরথপুরার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় দুবে। তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। পাইপলাইনের আর কোথাও ফাটল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাইপলাইন মেরামত করে আবার পরিষ্কার জল সরবরাহ করা হচ্ছে ভাগীরথপুরায়। এলাকাবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে, পান করার আগে জল ভাল ভাবে ফুটিয়ে নেওয়ার জন্য।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের