নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ফের দুঃসাহসিক চুরি উত্তরবঙ্গে। একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় নাজেহাল শহরবাসী। সেন্ট্রাল কলোনির এই চুরিতে স্থানীয়দের মাথায় চিন্তার ভাঁজ পড়ে। স্থানীয়দের অভিযোগ, ' গোটা শহর জুড়ে এই ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।'
সূত্রের খবর , বুধবার সকালে সেন্ট্রাল কলোনির এক দম্পতি দেখেন বাড়ির সব দরজা জানলা খোলা। সন্ধেহ হওয়ায় খোঁজ করতে দেখা যায় সমস্ত সোনা গয়না সহ অন্যান্য দামি জিনিস পত্র সব হাওয়া। এরপর নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
ঘটনায় বাড়ির মালিক জানায়, 'চোর কখন বাড়ির জিনিস চুরি করে পালিয়েছে তা টের পাইনি। বাড়ির সমস্ত জিনিস ওলটপালট হয়ে রয়েছে। চোর সর্বস্ব চুরি করে পালিয়েছে। ঘটনায় আমরা অত্যন্ত আতঙ্কে আছি।'
ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানায়, ' গোটা শিলিগুড়ি শহর জুড়ে চুরি হওয়াটা খুব একটা বড় কথা নয়। দিনে রাতে সবসময়ই এরকম চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। জিনিস পত্র নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা হোক বা বয়স্ক অনেককেই আঘাত করে যাচ্ছে দুষ্কৃতীরা।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের