নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আকাশে ফের কালো মেঘের ছায়া। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের একাধিক এলাকা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যবাসীর সামনে অন্তত আগামী সপ্তাহের শুরুটা আরও দুর্যোগের। নিত্যযাত্রা , স্বাস্থ্যকেন্দ্রের কাজকর্ম থেকে শুরু করে সাধারণ জীবনযাত্রা সবটাই মারাত্মকভাবে প্রভাবিত হতে চলেছে।
আবহাওয়া দফতরের খবর , শনিবার পুরুলিয়া , পশ্চিম বর্ধমান সহ বীরভূমে ভারী বৃষ্টি হবে। রবিবার উত্তর সহ দক্ষিণ ২৪ পরগণা , দুই বর্ধমান , বীরভূম আর বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় নামবে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে।
গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে নাকাল সাধারণ মানুষের। কোথাও কোমর জল , কোথাও হাঁটু সমান , আবার কোথাও স্বাস্থ্যকেন্দ্রের ভেতর পর্যন্ত ঢুকে গেছে জল। বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় বইছে স্রোত , বেশ কিছু জায়গায় হাঁটু সমান জল জমেছে। পশ্চিম বর্ধমানের পানাগর স্বাস্থ্যকেন্দ্রেও ঢুকে গেছে জল , চরম সমস্যায় পড়েছেন রোগী সহ স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে বীরভূমের নানুরে বিপর্যয় নেমে এসেছে। জল জমে গেছে বহু গ্রামে , ভেঙে পড়েছে একাধিক কাঁচা মাটির বাড়ি।
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের