নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু। হাতে আর মাত্র কয়েকটা মাস। সেই আবহেই ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’, এই বার্তাকে সামনে রেখে রাজ্যের পথে নেমে পড়েছে অভিষেক। উত্তর থেকে দক্ষিণ এক জেলা থেকে আরেক জেলায় ছুটে বেড়িয়ে জনসংযোগ ও রাজনৈতিক বার্তাকে আরও ধারালো করছেন তিনি।
রণসংকল্প সভার কর্মসূচির অঙ্গ হিসেবেই বুধবার উত্তর দিনাজপুরের ইটাহারে পৌঁছান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একদিকে মহারাষ্ট্রের জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতার কথা শোনেন, অন্যদিকে নিজেই হয়ে ওঠেন প্রচারের মুখ। নির্দিষ্ট প্রচারগাড়ি নয় নিজের গাড়ির ছাদে উঠে কখনও রাস্তার দু ধারে দাঁড়ানো মানুষদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তাকে, কখনও আবার জনতার দিকে ছুঁড়ে দেন গোলাপের পাপড়ি। এই অভিনব জনসংযোগে কার্যত উৎসবের মেজাজে ভরে ওঠে ইটাহারের রাস্তা।
রোড শো শেষ করে বক্তব্য রাখতে গিয়ে একযোগে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাংলায় কথা বলার ‘অপরাধে’ যেভাবে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে, সেই বিষয়েও সরব হন তিনি। অভিষেক বলেন, 'বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে। বাংলা থেকে অসুরদের তাড়াতে একজোট হয়ে লড়াই করতে হবে।'
ইটাহারের জনতার উদ্দেশ্যে অভিষেক বার্তা আরও চড়া সুরে বলেন, 'এটা শুধু ট্রেলার। আগামিদিনে ওদের সিনেমা দেখাতে হবে।' সেইসঙ্গে লক্ষ্যও স্থির করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার ঘোষণা, উত্তর দিনাজপুরের ৯টি এবং দক্ষিণ দিনাজপুরের ৬টি মোট ১৫টি আসনেই জয় নিশ্চিত করতে হবে। এমনকি আগামী নির্বাচনে ইটাহার থেকেই সবথেকে বড় লিড আসবে বলেও আত্মবিশ্বাসী মন্তব্য করেন তিনি।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের