নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে বিস্ফোরণে গুরুতর আহত হয় এক শিশু। এসএসকেএমে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছে সে। শনিবার সকালে হাসপাতালে তাকে দেখতে গেলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। শিশুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন তিনি।
সূত্রের খবর, বিস্ফোরণ ঘটে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রামপঞ্চায়েতের খড়িমাচান এলাকায়। হাসপাতাল সূত্রে খবর, বিস্ফোরণে শিশুর ডান হাত জখম হয়েছিল। ডান হাতের ক্ষতিগ্রস্ত আঙুলগুলির অস্ত্রোপচার করা হয়েছে। দুটি আঙুলকে বাঁচানো সম্ভব হয়েছে। দুটি চোখে প্রচুর পরিমাণ পাথর ঢুকে রয়েছে। প্রায় কিছু দেখতেই পাচ্ছে না সে।
পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস জানিয়েছেন, শিশুর ৩ টি আঙুল বাদ গিয়েছে। গুরুতর আহত শিশুর চোখের আলো ফেরানো সম্ভব। এই নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। পুলিশের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের