নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল এসএসকেএমে নতুন মাত্রা যোগ করেছে ‘অনন্য’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর এবার প্রকাশিত হল কেবিন ও বহির্বিভাগ পরিষেবার খরচের তালিকা। ৬৭ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই ১০ তলা আধুনিক ভবনে সরকারি চিকিৎসার সঙ্গে যুক্ত হচ্ছে প্রিমিয়াম স্তরের পরিষেবা।
সূত্রের খবর, গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয় এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবনের যার নাম দেওয়া হয়েছে ‘অনন্য’। ১৩১টি আধুনিক কেবিন ও অত্যাধুনিক পরিকাঠামোয় সজ্জিত এই ভবনটি এখন সরকারি চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত। শনিবার স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ভবনের প্রতিটি কেবিন ও বহির্বিভাগ পরিষেবার নির্ধারিত খরচ।
স্বাস্থ্য ভবনের নির্ধারিত তালিকা অনুযায়ী , সিঙ্গল অকুপেন্সি কেবিনে থাকার খরচ দৈনিক ৫,০০০ টাকা, সিঙ্গল অকুপেন্সি ডিলাক্স স্যুটে ৮,০০০ টাকা, এইচডিইউ (HDU) কেবিনে ১২,০০০ টাকা এবং আইসিইউ কেবিনে ১৫,০০০ টাকা প্রতিদিন। এছাড়া নতুন ভবনে থাকছে আলাদা বহির্বিভাগ পরিষেবা। প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে এই পরিষেবা, যেখানে সরকারি চিকিৎসকের পরামর্শ নিতে খরচ হবে ৩৫০ টাকা। এর মধ্যে ৫০ টাকা যাবে প্রশাসনিক খাতে এবং ৩০০ টাকা সংশ্লিষ্ট চিকিৎসকের পারিশ্রমিক হিসেবে গণ্য হবে।
স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনন্য’ সম্পূর্ণ স্বনির্ভর প্রকল্প সরকারের কোনও আর্থিক ভর্তুকি ছাড়াই এখানকার খরচ চলবে রাজস্ব আয়ের মাধ্যমেই। অর্থাৎ এই ভবনের পরিষেবা থেকে যে আয় হবে, তা দিয়েই পরিচালিত হবে ভবনের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য ব্যয়। বর্তমান উডবার্ন ব্লক যেখানে সাধারণত রাজ্যের নেতা-মন্ত্রী-বিধায়কেরা চিকিৎসা নেন, তারই আধুনিক রূপ ‘উডবার্ন-২’ বা ‘অনন্য’।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের