নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সপ্তম দিনে মধ্যপ্রাচ্যের সংঘাত। হরমুজ প্রণালীতে ৩ টি ট্যাঙ্কারে হামলা চালায় ইরান। ক্ষতিগ্রস্ত হয়েছে তেলবাহী ট্যাঙ্কার। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া। এই আবহে তেল-গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কায় রয়েছেন ১৪০ কোটি ভারতবাসী। এই পরিস্থিতিতে আপাতত কলকাতায় বন্ধ ডবল সিলিন্ডারের কানেকশন।
সূত্রের খবর, আপাতত এলপিজি-র ডবল সিলিন্ডারের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও গ্রাহক দ্বিতীয় সিলিন্ডারের আবেদন করে, তাহলে তা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে এলপিজি ডিস্ট্রিবিউটরদের। এই বিষয়ে স্বাভাবিক হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। ওয়েস্ট বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সিংঘানিয়া জানিয়েছেন, “এখনও তেলের জোগান কমে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। তবে যুদ্ধ চলতে থাকলে দামের হেরফের একটু হতে পারে। তার জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই।“
উল্লেখ্য, গত ৬ দিনে যুদ্ধের আবহে তেলের দাম বেড়েছে ১৫ শতাংশ। দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম ১০০ ডলারের গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিজের চাহিদার ৮৫ শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয় ভারতকে। হরমুজ প্রণালী দিয়ে আসে এই আমদানির প্রায় ৫০ শতাংশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের