নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে হঠাৎই বড় সাংবিধানিক পরিবর্তনে সরগরম রাজ্যের রাজনীতি। রাজ্যপাল সি.ভি.আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। আর এই পদত্যাগের জন্য সরাসরি অমিত শাহকে তোপ দেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, আচমকা এই পদত্যাগে তিনি স্তম্ভিত বলেও জানান মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিধানসভা নির্বাচনের আগে এই হঠাৎ সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক অন্দরে তোলপাড় ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত তার পদত্যাগের নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আসেনি, ফলে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বোসের পদত্যাগ নিয়ে সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের সংবাদে আমি স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই পদত্যাগের নেপথ্যে প্রকৃত কারণ কী, তা এই মুহূর্তে আমার জানা নেই।'
একইসঙ্গে, এই পদত্যাগের পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ রয়েছে বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে অমিত শাহকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ' তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমি মোটেই অবাক হব না যদি দেখা যায় যে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিশেষ কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যপালের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে।'
পাশপাশি, কেন্দ্রের নতুন রাজ্যপাল ঘোষণার সিদ্ধান্তকে একতরফা বলেও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে সবেমাত্র জানিয়েছেন যে, শ্রী আর. এন. রবি-কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে প্রচলিত রীতি ও কনভেনশন অনুযায়ী তিনি আমার সঙ্গে কোনও প্রকার পরামর্শ করার প্রয়োজনবোধ করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলে আঘাত হানে।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের