নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসকেএমে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালের ঘটনায় সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। একইসঙ্গে, নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, এসএসকেএম হাসাপাতালে হওয়া ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে নয়া তথ্য। অভিযুক্ত নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসার অজুহাতে নাবালিকাকে নিয়ে যায় হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের শৌচাগারে, সেখানেই ঘটে যৌন নির্যাতনের ঘটনা। বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালের আউটডোর বিভাগে ডাক্তার দেখাতে এসেছিল ১৫ বছরের নাবালিকা। তার মা টিকিট করাতে গেলে দাদুর সঙ্গে বসে ছিল মেয়েটি। সেই সময় ঘটে সমস্ত ঘটনা।
ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকদের ইউনিফর্ম পরে নাবালিকাকে নিয়ে যাচ্ছে অভিযুক্ত। সেই পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পাশপাশি, নতুন করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৯ ধারাও যোগ করা হয়েছে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের