নিজস্ব প্রতিনিধি , হুগলী - এনুমারেশন ফর্ম না পাওয়ার আতঙ্ক এবং মানসিক অবসাদ শেষ পর্যন্ত কেড়ে নিল এক তরুণীর প্রাণ। ধনেখালির সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আশা সোরেন আত্মহত্যার চেষ্টা করার পর এসএসকেএম হাসপাতালে প্রাণ হারালেন। কিন্তু বেঁচে গেছে তার ছয় বছরের শিশু কন্যা। ঘটনায় শোকের ছায়া নেমেছে সমগ্র এলাকায়।
সূত্রের খবর, ২৭ বছরের আশা সোরেন বিয়ের পর তার শশুর বাড়িতে ভোট স্থানান্তরিত হয়ে যায়। কিন্তু বিগত ৪-৫ বছর ধরে অশান্তির কারণে সে তার বাপের বাড়িতে থাকছে। সম্প্রতি কয়েকদিন আগেই তার বাড়িতে SIR এর জন্য এনুমারেশন ফর্ম আসে। কিন্তু সেখানে তার নামের ফর্ম আসেনি। তার পর থেকেই তিনি আতঙ্কিত হয়ে পড়ে। যদিও তার পরিবারের পক্ষ থেকে তাকে বলা হয় শশুর বাড়ির লোকের কাছ থেকে গিয়ে ফর্ম নিয়ে আসতে। নাহলে অনলাইনে দেখতে। কিন্তু শশুরবাড়ি থেকে ফর্ম না পাওয়ায় আশঙ্কায় রবিবার আশা নিজে ও তার ৬ বছরের শিশুকে রাসায়নিক খাইয়ে আত্মহত্যার চেষ্টা করে।
ঘটনার পর তাকে ও তার শিশুকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না তাতে। সোমবার হাসপাতালে মৃত্যু হয় তার। তবে মেয়েটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে মৃতার বাড়িতে যান ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। তিনি জানান, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন। পরিবারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।'
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের