নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - শনিবার কেতুগ্রামে আয়োজিত হয় তৃণমূলের বিজয়া সম্মিলনী উৎসব। বিজয়া সম্মিলনীর সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ তোলেন, কেন্দ্রীয় বাহিনীর পর এবার ভোটার তালিকা নিয়েও কারচুপির চেষ্টা করছে বিজেপি।
সূত্রের খবর, শনিবার কেতুগ্রামের কাঁদরায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। বিজেপিকে সরাসরি আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, 'আগে ওরা বলত কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, তাতে ভোট সুষ্ঠু হবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়েও বিজেপি হেরেছে। এখন তারা ভোটার তালিকায় কারচুপি করতে চাইছে। নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।'
তিনি আরও বলেন, 'অন্য রাজ্যের ভোটারদের নাম বাংলার তালিকায় ঢুকিয়ে দিয়ে ফল বদলানোর ষড়যন্ত্র চলছে। যেমনটা দিল্লি আর মহারাষ্ট্রে হয়েছিল, এখানেও সেই চালাকি করতে চাইছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ধরে ফেলেছেন।' বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে কুণাল ঘোষ বলেন, 'একজন ভোটারের নামও বাদ গেলে ১ লক্ষ মানুষ নিয়ে দিল্লি ঘেরাও করা হবে।'
বিজেপির উত্তরবঙ্গ সফর নিয়েও তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, 'নাগরাকাটা ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। ওটা সাধারণ মানুষের বিক্ষোভ। বিজেপির নেতারা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে যাননি, গিয়েছিলেন কেবল ছবি তুলতে। তাই মানুষ ক্ষুব্ধ।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের