নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরেই বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিন পর রাজ্য রাজনীতির ময়দানে ফিরে তিনি স্পষ্ট করে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির রণকৌশলে তার ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। দল, নেতৃত্ব এবং নির্বাচনী লড়াই সবকিছু নিয়েই খোলামেলা মতামত প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই ফের রাজনৈতিক সক্রিয়তা বাড়িয়েছেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ঘুঁটি সাজাতে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাই তুলে ধরলেন তিনি। দলের অন্দরমহলে একটি নির্দিষ্ট মুখকে ঘিরে রাজনীতি করা হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে দিলীপ স্পষ্ট জানিয়ে দেন, ' পার্টি তো কোনও একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি। তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল।'
দিলীপ ঘোষ আরও বলেন, 'কোনও একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়।' বক্তব্যে নাম না করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে তৈরি হওয়া একক নেতৃত্বের ধারণায় কার্যত জল ঢেলে দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি। একইসঙ্গে, শাসক দলকে নিশানা করতেও ছাড়েনি দিলীপ ঘোষ। জগন্নাথ দেবকে নিয়ে করা কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, ' উনি প্রবচন দিতেই থাকেন। লোকে মজা পায়। উনি সব ব্যাপারেই মন্তব্য করে থাকেন। ২৬ এর নির্বাচনে জগন্নাথ দেবের আশীর্বাদেই রাজ্যে পরিবর্তন হবে।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের