6a82f017eb135_Gallery_1786965867925
আগস্ট ১৭, ২০২৬ দুপুর ০৪:৫৯ IST

একই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে গর্জন, হেমন্তের বেলায় নরম! রাহুলের চিঠিতে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিনিধি , রাঁচি - ঝাড়খণ্ডে পড়ুয়া আন্দোলন ঘিরে চাপ ক্রমশ বাড়ছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে চলছে বিক্ষোভ। টানা ২৪ দিন পথে রয়েছেন তরুণরা। এবার তাঁদের আন্দোলনে সরব রাহুল গান্ধী। জোটসঙ্গী হেমন্ত সোরেনকে চিঠি দেন তিনি। পড়ুয়াদের সঙ্গে দেখা করার আর্জিও জানান।

রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে লাগাতার অবস্থান করছেন আন্দোলনকারীরা। 'জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ'-এর ব্যানারে চলছে এই বিক্ষোভ। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তাঁদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তাঁরা। সোমবার ফের পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার কথা হেমন্ত সোরেনের।

তার আগেই সামনে আসে রাহুলের লেখা চিঠি। কংগ্রেস নেতার বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদ সংবিধান স্বীকৃত অধিকার। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল প্রতিবাদ। পরীক্ষা দুর্নীতি ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনকে কংগ্রেস বরাবর সমর্থন করেছে। এবার হেমন্তকে নিজে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করার অনুরোধ করেছেন তিনি। রাহুলের এই চিঠি প্রকাশ্যে আসার মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

রবিবার সন্ধ্যায় আন্দোলনকারীরা হেমন্ত ও রাহুলের কুশপুতুল পোড়ান। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তাঁরা। তাঁদের অভিযোগ, জেএমএম-কংগ্রেস সরকার এখনও দাবিগুলি নিয়ে কার্যকর পদক্ষেপ করেনি। এর আগে আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বিধানসভা ভবন অভিযানের সময় লাঠিচার্জের অভিযোগ ওঠে। কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয় বলে দাবি বিক্ষোভকারীদের। সেই ঘটনায় রাহুলও পুলিশের ভূমিকার প্রতিবাদ করেছিলেন। তবু কংগ্রেসকে ঘিরে ক্ষোভ কমেনি।

আন্দোলনকারীদের অভিযোগ, মুখে সমর্থন জানালেও কংগ্রেস বাস্তবে পাশে দাঁড়াচ্ছে না। তাঁদের প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যে পরীক্ষা দুর্নীতি নিয়ে সরব কংগ্রেস। তাহলে ঝাড়খণ্ডে একই অভিযোগ উঠলে নীরবতা কেন? জেএমএমের সঙ্গে জোট থাকার কারণেই কি অবস্থান বদলেছে দল? এই পরিস্থিতিতে এবার হেমন্তের উপর চাপ বাড়ছে। আন্দোলনকারীরা তাঁর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিও নিয়েছেন।

দাবি পূরণ না হলে সেই কর্মসূচি আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ফলে সরকার ও বিক্ষোভকারীদের সংঘাত কোন পথে যায়, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।রাহুলের চিঠির পর রাজনৈতিক প্রশ্নও উঠছে। ঝাড়খণ্ডে কংগ্রেস কি হেমন্ত সরকারের উপর চাপ বাড়াবে? নাকি জোটের স্বার্থেই বিষয়টি সামলানোর চেষ্টা করবে? পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের অন্দরেও নতুন করে টানাপড়েন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আপাতত আন্দোলনকারীদের মূল লক্ষ্য নিয়োগ প্রক্রিয়া। তাঁদের অভিযোগ, জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছে। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান তাঁরা। একইসঙ্গে নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা, সংস্কারের দাবিও রয়েছে। পড়ুয়াদের মোট তিনটি প্রধান দাবি। প্রথমত, সিবিআই ও ইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করাতে হবে। দ্বিতীয়ত, স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিয়োগ পরীক্ষা বাতিল রাখতে হবে। তৃতীয়ত, গোটা নিয়োগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। যোগ্য প্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীদের অভিযোগ, হেমন্ত সরকার এখনও তাঁদের কোনও দাবিই পুরোপুরি মেনে নেয়নি। তাই বিক্ষোভ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় কী সমাধান বেরোয়, সেদিকেই নজর। একইসঙ্গে রাহুলের চিঠির পর কংগ্রেসের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

আরও পড়ুন

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের