নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মহিলা সংরক্ষণ বিল নিয়ে এবার প্রশংসার সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। চলতি সপ্তাহেই সংসদে পাশ হতে চলেছে এই বিল। সোমবার দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে উপস্থিত হয়ে এই বিল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। মহিলা সংরক্ষণ বিল একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ব্যাখ্যা করলেন মোদি।
বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন , এখানে কাউকে উপদেশ দেওয়ার কিছু নেই। আমি কাউকে উপদেশ দিতেও আসিনি। গণতান্ত্রিক কাঠামোতে মহিলাদের জন্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কয়েক দশক ধরে সকলেই অনুভব করছেন। এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই নিয়ে বারংবার আলোচনা হলেও প্রায় চার দশক কেটে গেছে। বহু রাজনৈতিক দল ও বহু প্রজন্মের প্রচেষ্টা এর সঙ্গে জড়িত। প্রতিটি দলই এই ধারণা দিয়েছে। আমি মনে করি মহিলা সংরক্ষণের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেন , "আমাদের লক্ষ্য আলোচনা সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা। আমি বিশ্বাস করি অতীতে যেভাবে আইনটি পাশ হয়ে সংসদের মর্যাদা বাড়িয়েছিল, এবারও সকলের সম্মতিতে এই সংশোধনী বিল পাশ হবে। এই বিল পাশ হলেই সংসদের মর্যাদা অনেকটা বৃদ্ধি পাবে।"
উল্লেখ্য , ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল পাস হয়েছিল সংসদে। যেখানে উল্লেখ ছিল , ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এবার ২০১১ সালের জনগণনার ভিত্তিতে এই আসন পুনর্বিন্যাস করতে চাইছে কেন্দ্র। এই বিল পাস নিয়ে আগামী ১৬ , ১৭ , ১৮ ই এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের