নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুক্রবার সাতসকালে আচমকাই কেঁপে উঠল শহর। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে প্রায় গোটা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল থেকে দলে দলে বাসিন্দারা বেরিয়ে আসেন রাস্তায়। শহরের পাশাপশি একাধিক জেলায় কম্পন অনুভূত হয়।
শুক্রবার সকালে ৫.৭ মাত্রার কম্পনে কেঁপে উঠল কলকাতা। হঠাৎ কম্পনে কয়েক সেকেন্ডের মধ্যেই বহু অফিসকর্মী ভবন ছেড়ে নেমে আসেন নিচে। বিশেষ করে সল্টলেক সেক্টর ফাইভে বিভিন্ন অফিসের সামনে উপচে পড়ে জনসমাগম। প্রায় ৫ সেকেন্ড ধরে টের পাওয়া যায় এই কম্পন। কম্পনের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংহ অঞ্চল।
বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ বেশ কিছু এলাকা এই ভূমিকম্পে কেঁপে ওঠে। ফলে দুই দেশের বেশ কিছু অংশে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন আবাসনে সবচেয়ে বেশি ধাক্কা অনুভূত হয়। রাজ্যের পাশাপশি কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও নদীয়া জেলার বিভিন্ন স্থানেও ভূকম্পন টের পান স্থানীয়রা।
বহুতল ভবনে থাকা মানুষজন দ্রুত নিচে নেমে আসায় বেশ কিছু জায়গায় ভিড় ও হালকা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি। তবে এই আকস্মিক কম্পনে শহরজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের