নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সুদূর কেরালা থেকে অপহৃত এক তরুণীকে শুক্রবার উদ্ধার করল নদিয়ার নাকাশিপাড়া থানার মহিলা পুলিশ কর্মীরা। একই সঙ্গে অভিযুক্ত যুবক মফিজুল হালদারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় নজির তৈরি করলো নাকাশিপাড়া থানার মহিলা পুলিশ কর্মীরা।
সূত্রে খবর , প্রায় এক বছর আগে নাকাশিপাড়া থানায় স্থানীয় এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে , মূল অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বাসিন্দা। অভিযুক্তের নাম মফিজুল হালদার। দীর্ঘ অনুসন্ধানের পর খবর মেলে , কর্মসূত্রে কেরালায় রয়েছে সে।
সম্প্রতি নাকাশিপাড়া থানার মহিলা পুলিশ কর্মীদের একটি দল কেরালায় গিয়ে ফাঁদ পাতে। সেখান থেকে উদ্ধার করা হয় তরুণীকে। এমনকি গ্রেফতার করা হয় অভিযুক্তকেও। অভিযোগ , সোশ্যাল মিডিয়ায় তরুণীর সঙ্গে আলাপ হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে অপহরণ করে কেরালায় নিয়ে যায় মফিজুল। তবে বিয়ে না করে জোরপূর্বক এতদিন আটকে রাখে সে তরুণীকে।
এই ঘটনায় নজির গড়ল নাকাশিপাড়া থানার মহিলা পুলিশ কর্মীরা। কোন পুরুষ পুলিশকর্মীর সহযোগিতা ছাড়াই নদিয়া থেকে কেরালা গিয়ে উদ্ধার অভিযানে সাফল্য আনেন তারা। পুলিশের দাবি , এ ধরনের উদ্যোগ রাজ্যে এই প্রথম। এটি প্রমাণ করল যে মহিলা পুলিশ কর্মীরা কোনও ক্ষেত্রেই পুরুষ সহকর্মীদের থেকে কম নন।
নাকাশিপাড়া থানার পুলিশ কর্মীরা এপ্রসঙ্গে জানান , ''এক বছর আগে আমাদের থানায় লিখিত অভিযোগ দায়ের হয় যে একজন তরুণী নিখোঁজ। তার মা এসে অভিযোগ দায়ের করেন। এরপর আমাদের তল্লাশি শুরু হয়। দীর্ঘ এক বছর তল্লাশির পর খবর পেয়ে আমাদের একটি মহিলা পুলিশের টিম কেরালায় যায়। সেখান থেকে ওই তরুণীকে উদ্ধার সহ অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসেন। আমাদের থানায় এই ঘটনা প্রথম। যে মহিলা পুলিশ কর্মীরা একারাই অভিযান চালিয়ে সফলতা আনেন। খুব শীঘ্রই আমরা ওই অভিযুক্তকে আদালতে পেশ করবো।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের