69184584b6524_1696777317_firhad-pc-web-thumb
নভেম্বর ১৫, ২০২৫ দুপুর ০২:৪৯ IST

এজরা স্ট্রিটে ঘিঞ্জি বহুতলে ফের অগ্নিকান্ড , অবৈধ নির্মাণের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মেয়রের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বড়বাজারের এজরা স্ট্রিটে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার পরে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। পরিদর্শনে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু অগ্নিনির্বাপণ ব্যবস্থার ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামী সপ্তাহে বহু দফতরকে নিয়ে উচ্চস্তরের বৈঠকের ঘোষণা।

সূত্রের খবর, শনিবার ভোরে আগুনে দগ্ধ হয় এজরা স্ট্রিটের ঘিঞ্জি বহুতল, যেখানে রয়েছে একাধিক বৈদ্যুতিন সামগ্রীর দোকান ও গোডাউন। আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বহু দোকান ভস্মীভূত হয়। দমকলের ২৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, 'বহুতলে প্রচুর বৈদ্যুতিন তার অগোছালোভাবে রয়েছে। এটি অত্যন্ত বিপজ্জনক। সিইএসসি, দমকল, পুরসভা, পুলিশ ও ব্যবসায়ী সমিতিকে নিয়ে বৈঠক ডাকব। বড়বাজারের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা শক্তিশালী করা এখন সবচেয়ে জরুরি।'

ঘিঞ্জি পুরনো বহুতলে বছর বছর আগুন লাগলেও স্থায়ী সমাধান না হওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক। তাঁর অভিযোগ, 'কমপক্ষে ২২ বার আগুন লেগেছে এই বাড়িতে। বহুবার দমকল, পুলিশ, পুরসভাকে লিখেছি। কিছুই হয়নি।'  তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে মেয়র জানান, বহুতলে অবৈধ নির্মাণ হয়েছে কিনা, তা তদন্তের পরই বলা যাবে। প্রমাণ পাওয়া গেলে আপত্তিকর অংশ ভেঙে ফেলা হবে বলেও তার স্পষ্ট বার্তা।

ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের আর্থিক সাহায্য দেবে কি না জানাতে গিয়ে মেয়র বলেন, 'ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা হবে। তারপর প্রয়োজনমতো ব্যবস্থা নেবে রাজ্য সরকার।' এজরা স্ট্রিটের মতো ঘিঞ্জি এলাকায় আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার , ৩৮% ডিএ ঘোষণা রাজ্যের
আগস্ট ০৪, ২০২৬

সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য

আসমান থেকে আকাশে, রংধনু থেকে রামধনু ,পাঠ্যক্রমে বড় বদলের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
আগস্ট ০৪, ২০২৬

তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর

বইয়ের রয়্যালটিও পাইনি , আর্থিক চাপের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা মমতার
আগস্ট ০৪, ২০২৬

ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার

শুভেন্দুর সঙ্গে দেখা করতে চাই , টালা ব্রিজে ল্যাম্পপোস্টের মাথায় দাঁড়িয়ে আজব দাবি যুবকের
আগস্ট ০৪, ২০২৬

প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে

সুমিত রায়কে ঘিরে সিআইডির জাল, নিউ আলিপুরের বাড়িতে হাজির তদন্তকারী দল
আগস্ট ০৪, ২০২৬

নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি

ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি , নেতাজি প্রসঙ্গে তোপ মমতার
আগস্ট ০৪, ২০২৬

নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী

দেশ আগে রাজনীতি পরে , NCPI বৈঠক নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
আগস্ট ০৪, ২০২৬

NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ভবানীপুর নির্বাচনী মামলায় বিলম্ব , নথি না মেলায় ক্ষুব্ধ হাইকোর্ট
আগস্ট ০৪, ২০২৬

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের