নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্য। শুক্রবার সকাল থেকেই দমকলমন্ত্রী সুজিত বোসের অফিস ও একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। এদিন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের জেলায় একযোগে অভিযান শুরু করে ইডি। পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও সংস্থার অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হয়। এরই অংশ হিসেবে দমকলমন্ত্রী সুজিত বোসের সল্টলেকের অফিসেও প্রবেশ করেন ইডি আধিকারিকরা। নিরাপত্তা জোরদার করে চলেছে তল্লাশি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।
ইডি তল্লাশি অভিযান নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং কটাক্ষ করে বলেন, ' ইডি এখনও কেন কাউকে গ্রেফতার করছে না সেটাই বুঝতে পারছি না। বড্ড দেরি করে ফেলছে ইডি সুজিত বোসের কাছে পৌঁছাতে। বাম আমলে সুজিত বোস একটা এগরোলের দোকান খুলেছিল আর সেখান থেকে আজ ১০ হাজার কোটি টাকার মালিক। এতো সম্পত্তি টাকা আসলো কোথা থেকে? এরা কেউ রোজগারের কোনো উৎস দেখাতে পারবে না। সামান্য ব্যবসা থেকে কত লাভ হয় যে আজ কোটি টাকার মালিক হয়ে গেল?'
অর্জুন সিং আরও বলেন, 'ভাইস চেয়ারম্যান থাকাকালীন লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি চুরি করে খেয়েছে। ইডি যদি সত্যিই তদন্ত করে, তাহলে সত্য সামনে আসবে। এরা নিজেরাই কেউ জানে না এদের সম্পত্তির হদিশ। ইডির উচিত এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে গ্রেফতার করা। নাহলে সামান্য একটা দোকান থেকে এতো কোটি টাকার মালিক হওয়া সম্ভব নয়।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের