নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বুধবার সকালে হঠাৎই দ্বিতীয় হুগলী সেতুর ওপর চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাস, তবে চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান যাত্রীরা। আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল।
সূত্রের খবর, বুধবার সকাল প্রায় ৭টা নাগাদ হাওড়ার আমতা থেকে ধর্মতলাগামী একটি বেসরকারি বাস দ্বিতীয় হুগলী সেতুর উপর উঠতেই দুর্ঘটনাটি ঘটে। ধর্মতলায় নামার মুখে আচমকাই বাসের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। যাত্রীদের বক্তব্য, বাস চলা শুরু করার পর থেকেই এক ধরনের পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। চালক বিষয়টি টের পেয়েই দ্রুত বাস থামিয়ে দেন এবং সবাইকে নেমে যেতে বলেন। মুহূর্তের মধ্যে যাত্রীরা নেমে পড়তেই আগুন তীব্র আকার ধারণ করে।
ক্রমশই বাসের ইঞ্জিন থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। পাশাপাশি ফুল তেলের ট্যাঙ্কার থেকে তেল পড়ে সেই আগুন আরও ছড়িয়ে পড়ে সেতুর উপর। এর ফলে কলকাতামুখী যান চলাচল কিছু সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে হেস্টিংস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, বাসে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের