নিজস্ব প্রতিনিধি , হুগলি - ছয় বছর চাকরি করার পর আবারও পরীক্ষার বেঞ্চে! এসএসসি দুর্নীতির মামলায় রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আর কোনও উপায় নেই, ফের পরীক্ষায় বসেই যোগ্যতা প্রমাণ করতে হবে।
সূত্রের খবর, চুঁচুড়ার কোদালিয়ায় চাকরি হারানোদের আন্দোলন মঞ্চের মধ্যমণি সুমন বিশ্বাস বেশ কিছু মন্তব্য করেন, তিনি বলেন,”আমরা দুর্নীতির শিকার। যোগ্য হয়েও চাকরি হারালাম। অথচ যাদের নাম দুর্নীতির তালিকায় ছিল, সরকার তাদের বাঁচাতে গিয়েই যোগ্যদের সর্বনাশ করেছে।সেই কারণেই রিভিউ খারিজ হয়েছে।”
তিনি আরও বলেন, ছয় বছর চাকরি করার পর আবারও নতুন করে পরীক্ষা দিতে হবে, এটা অত্যন্ত বেদনা ও হতাশার।তার কথায়,”আমরা চাই, যদি পরীক্ষা দিতেই হয় তবে কেবল যোগ্যদেরই সুযোগ দেওয়া হোক। নম্বর বাড়ানো হোক, সময় বাড়ানো হোক, আমরা পরীক্ষা দেব। কিন্তু দুর্নীতির জন্য নির্দোষদের কেন শাস্তি ভোগ করতে হবে?”
এর পাশাপাশি রাজ্যসরকারকে তীব্র ভর্ৎসনা করে সুমন বিশ্বাস বলেন, “এই সমস্যার সমাধান রাজ্য সরকার চাইলে অনেক আগেই সম্ভব ছিল। কিন্তু অযোগ্য প্রার্থীদের রক্ষা করতে গিয়েই যোগ্যদের চাকরি গেল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,”এটা একেবারে সামাজিক অবক্ষয়। সংবিধান ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায় চাপানোর জন্য নয়। বিচারব্যবস্থার প্রতিও মানুষের আস্থা নষ্ট হচ্ছে।”
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের