নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়ীজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার শুরু হয় তীব্র বচসা। এদিন কংগ্রেস শ্রমিক সংগঠন ও তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীরা একে অপরের প্রতি ক্ষোভে ফেটে পড়ে। এরপর রাস্তায় বসে তুমুল বিক্ষোভে সামিল হয় দুই পক্ষ।
সূত্রের খবর , দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়ীজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার তীব্র উত্তেজনা ছড়ায় কারখানায়। অভিযোগ , তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে।এরপর কংগ্রেস শ্রমিক সংগঠন ও তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীদের মধ্যে শুরু হয় বচসা। বচসাতেই থেমে থাকেনা বিষয়টি। এরপর রাস্তায় বসে তুমুল বিক্ষোভে সামিল হয় দুই পক্ষ। কংগ্রেস কর্মীদের সরাতে গেলে তৃণমূল কর্মীদের বাধা দেয় পুলিশ। এরপর শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
কংগ্রেস শ্রমিক সংগঠনের অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত এপ্রসঙ্গে জানান , “তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়ন পত্র জমা দিতে বাঁধা দিচ্ছে। আমরা পুলিশের কাছেও আবেদন করেছিলাম। তবে কোনও সুরাহা হয়নি। নিষ্ক্রিয় থেকেছে পুলিশ। তাই আমরা রাস্তায় বসে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি।”
অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য পূর্ণনন্দা চট্টোপাধ্যায়ের দাবি, “ওরা নাটক করছে। আমরা কাউকে বাধা দিইনি। শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে।”
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের