নিজস্ব প্রতিনিধি , মালদহ - সাত সকালে ভরা বাজারে পিস্তল আতঙ্ক। ড্রেন থেকে উদ্ধার হল ধাতব পিস্তল। মালদহের গাজোলের বিদ্রোহী মোড় ভীষণই জমজমাট। এই জনবহুল এলাকায় সাত সকালে সাফাই কর্মীদের হাত দিয়ে পিস্তল উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী থেকে শুরু করে বাজার দোকানিরা।

সূত্রের খবর , পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন ড্রেন পরিস্কারের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন , এক সাফাইকর্মী কাঁদামাখা অবস্থায় কোদালটি তুললে দেখা যায় ধাতব পিস্তল। খবর পাওয়ার পরই বাকি সাফাইকর্মী সহ এলাকার অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয়দের তরফে গাজল থানায় খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পিস্তলটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ধাতব বস্তুটি আদৌ পিস্তল না এয়ারগান তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাফাইকর্মীদের তরফে একজন বলেছেন , "অনবরত ড্রেনের জল রাস্তায় বেরিয়ে আসছিল বলে আমাকে সাফাইয়ের দায়িত্ব দেওয়া হয়। সাফাই করতে গিয়েই একটি পিস্তল উদ্ধার হয়। যে উদ্ধার করে সে আমায় এসে দেখায়। আমি তারপর পঞ্চায়েতে খবর দি। আসলে ওটা পিস্তল না এয়ারগান সেই সম্পর্কে প্রশাসন ছাড়া কেউই বলতে পারবেনা। তবে হঠাৎই এই উদ্ধারের ঘটনায় ভীষণই আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসী। অনেককিছুই হতে পারে। আসল , নকল কিছুই বলা যাচ্ছে না। এদিকে অনেকেই এসে বন্দুকের ছবি তুলে নিয়ে যাচ্ছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের