নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঠান্ডা ঠান্ডা টক দই কার না ভাল লাগে। শরীর স্বাস্থ্যের দিক থেকে টক দই ভীষণই উপকারী। গরমে পেট ঠান্ডা রাখতেও ভীষণই দরকার এই টক দই। অনেকে ভাতের সঙ্গে খায় , অনেকে আবার শশা দিয়ে ওটস দিয়েও খায় এই টক দই। তবে দোকানে গিয়ে কেনার বদলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে নিজের ইচ্ছেমত খেতে পারবেন। আর বাইরে যাওয়ার ঝামেলা থাকবে না।
বানানোর পদ্ধতি -
একটি পাত্রে এক কাপ ফুল ফ্যাট গুড়ো দুধ নিয়ে তাতে আধ কাপ গরম জল ঢেলে খুব করে মিশিয়ে নিন। দেখবেন যেন জলের মধ্যে গুঁড়ো দুধ দলা না পাকিয়ে যায়। এ বার সেই মিশ্রণে ২ টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন। মিশ্রণটি খুব ভাল করে মিশিয়ে নিন ১০ থেকে ১৫ সেকেন্ডের জন্য।
এ বার মিশ্রণটি ১০ মিনিট পর ঢাকা দিয়ে রাখুন। ঢাকা সরালে দেখবেন, তৈরি হয়ে গিয়েছে জমাট বাঁধা দই। এটি এ বার স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন রান্নায় কিংবা শুধু খাওয়ার জন্য। ফ্রিজে রেখে বেশ কয়েক দিন ধরেই খাওয়া যাবে এই দই।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের