নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দলীয় নির্দেশ অমান্য করে বিপাকে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। অবশেষে তাকে শোকজ নোটিশ পাঠাল বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে দল।
সূত্রের খবর, বনগাঁ পুরসভায় চাহিদা অনুযায়ী নাগরিক পরিষেবা দিতে ব্যর্থতা ও ক্রমবর্ধমান জলযন্ত্রণার কারণে শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছিল। কয়েক মাস আগে তৃণমূলের ভোটকুশলী সংস্থার করা সমীক্ষাতেও উঠে আসে এই অসন্তোষের ছবি। তাছাড়া, গত লোকসভা নির্বাচনে বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডেই তৃণমূলের পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত হয় প্রশাসনিক অদক্ষতা ও দুর্বল নেতৃত্ব। এই প্রেক্ষিতেই চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব।
শুক্রবার রাজ্য নেতৃত্বের তরফে চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি। বরং পদ আঁকড়ে বসে থাকায় দল চরম অসন্তোষ প্রকাশ করে। শনিবার দুপুরে বনগাঁ জেলা তৃণমূলের পার্টি অফিসে জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে বৈঠক হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ১৯ জন কাউন্সিলরের মধ্যে ১৭ জন। বৈঠকে সর্বসম্মতিক্রমে গোপাল শেঠের পদত্যাগের পক্ষে মত দেন কাউন্সিলররা।
বৈঠক শেষে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, গোপাল শেঠের কাছে দলের নির্দেশ অমান্য করার কারণ জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করেন, তবে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের