নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্ষমতায় আসার পর থেকেই দলের নেতাকর্মীদের জন্য ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়েছিল রাজ্য বিজেপি। দুর্নীতি, দাদাগিরি কিংবা শৃঙ্খলাভঙ্গ কোনও অভিযোগই আর প্রশ্রয় পাবে না, তা বারবার স্পষ্ট করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। এবার সেই অবস্থান আরও একবার কার্যত প্রমাণ করল গেরুয়া শিবির। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কলকাতার এক বিজেপি কর্মীকে শোকজ করে সাময়িক বরখাস্ত করল রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি।
অভিযুক্ত বিজেপি কর্মীর নাম তারক বন্দ্যোপাধ্যায়। তিনি চেতলা রোডের বাসিন্দা হলেও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন নিউ আলিপুর এলাকায়। অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকেই এলাকায় প্রভাব খাটানো, ভয় দেখানো, হুমকি দেওয়া এবং দলীয় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্তার মতো একাধিক ঘটনায় তার নাম জড়িয়েছে। শুধু তাই নয়, দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগও জমা পড়ে রাজ্য নেতৃত্বের কাছে।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। পর্যালোচনার পর অভিযুক্তকে শোকজ নোটিশ পাঠানো হয় সঙ্গে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দল থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির প্রধানের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভাবমূর্তি ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের