নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ইংল্যান্ডের দি হান্ড্রেড টি টোয়েন্টি লিগে রয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। তাই পাকিস্তানি খেলোয়াড়দের সেসব দলে বয়কটের হুমকি দিলেও ইংল্যান্ড বোর্ড তা মেনে নেয়নি। তাদের স্পষ্ট বার্তা ছিল , সব দেশের খেলোয়াড়দের নিতে হবে। সেই অনুযায়ী , পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নেয় সানরাইজার্স লিডস। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক।ফ্র্যাঞ্চাইজির ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন ভারতীয়রা। এরপরই সমস্যায় কাভ্যা মারানরা।
পাকিস্তানি স্পিনারকে দলে নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাদের লক্ষ্য করে ক্রমাগত ধেয়ে আসছে কটাক্ষের তীর। এমনকি আইপিএলে এই দলকে বয়কটের সুর তুলেছেন অনেকেই। এরপরই বিতর্কে জড়িয়ে সানরাইজার্স লিডসের ‘এক্স’ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আবরারের জার্সি পরা ছবিও পোস্ট করা হয়। এরপরই বিতর্ক বাসা বেঁধেছে।
আবরারকে প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকায় কিনেছে সানরাইজার্স লিডস। শুধু আবরার নয় আরও এক পাকিস্তানি খেলোয়াড় দল পেয়েছে। উসমান তারিককে নিয়েছে বার্মিংহ্যাম ফোনিক্স। কেন অ্যাকাউন্টটি বন্ধ করা হল সেই নিয়ে কোনো মুখ খোলেনি ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। তাদের হাতেই দলের সম্পূর্ণ মালিকানা থাকায় আরও বিতর্ক বেড়েছে। অনেকের মতে , আরও খেলোয়াড় থাকতে কেন আবরার? আবার অন্যদিকে , কাভ্যা হয়তো নিরপেক্ষভাবে ওই সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য , ইংল্যান্ডের দি হান্ড্রেড ক্রিকেট লিগে রয়েছে ৪ টি ভারতীয় ফ্রাঞ্চাইজি। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে তারা। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে। সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে। দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভ দলে।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের