নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হকের চাকরির দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে ফের পথে ২০২২ সালের উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করুণাময়ী মোড়ে অবস্থান বিক্ষোভে বসতেই শুরু হয় উত্তেজনা।
সূত্রের খবর, নিজদের হকের দাবিতে মঙ্গলবার ২০২২ সালের TEET উত্তীর্ণরা ফের পথে নামে। করুণাময়ী মোড়ে তারা অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে। কিন্তু বিক্ষোভ শুরুর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায় করুণাময়ী মোড়ে। বৃষ্টিকে উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যান প্রার্থীরা। কিন্তু মেট্রো স্টেশন চত্বর থেকে আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করলেও পুলিশ তাদের রীতিমতো টেনে হিঁচড়ে নিয়ে যায়।
চাকরি প্রার্থীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলেন। কিন্তু পুলিশ হঠাৎ করেই আন্দোলনের ভেতরে ঢুকে উত্তেজনার সৃষ্টি করে। তাদের দাবি, আমরা ৩ বছর ধরে টেট পাশ করে বসে আছি। এখনও পর্যন্ত নিয়োগের বিষয়ে রাজ্য সরকার কিছু জানায়নি। সরকারকে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ও লিখিত নোটিশ জারি করতে হবে।
প্রথম পর্যায়ে বিক্ষোভকারীদের পুলিশ আটক করার পরে ফের আরেক দফায় বিক্ষোভকারীরা করুণাময়ী মোড়ের কাছে জমায়েত করতে শুরু করে। হাতে প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ২২ এর টেট প্রাথীরা। বিক্ষোভের মধ্যে থেকেই পুলিশ ধরপাকড় শুরু করে। একদিক থেকে যখন বিক্ষোভকারীদের পুলিশ আটক করা শুরু করে অন্যদিকে ফের চাকরিপ্রাথীরা জমায়েত করতে শুরু করে। পুলিশের সঙ্গে চাকরিপ্রাথীদের ধস্তাধস্তিতে ২ জন অসুস্থ হয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে দুজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
একদিকে, সকাল থেকেই টেট চাকরিপ্রাথীরা বিক্ষোভ দেখাচ্ছে তারই মধ্যে বিকাশ ভবন অভিযানে নামে বাম ছাত্র সংগঠন। এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি জয়েন্টের ফল। আর তারই প্রতিবাদে এদিন পথে নাম এসএফআই। বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। জমায়েত শুরু হতেই পুলিশ এসএফআই কর্মী সমর্থকদের আটক করতে শুরু করে। কিন্তু আটক করার কিছুক্ষণ পরেই ফের দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠনের কর্মীরা। একের পর এক বিক্ষোভে উত্তাল হয়ে উঠে সল্টলেক চত্বর। সকাল থেকে এক নাগাড়ে টেট চাকরিপ্রাথী ও এসএফআই কর্মীদের বিক্ষোভ সামলাতে কার্যত নাজেহাল অবস্থা পুলিশের।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের