নিজস্ব প্রতিনিধি, লাদাখ - সোমবার সাতসকালে জোরালো ভূমিকম্প হয় দিল্লিতে। ১৬ সেকেন্ডে কম্পন অনুভূত হয় রাজধানীতে। এর কয়েক ঘণ্টার পরই তীব্র ভূমিকম্প অনুভূত লেহ-লাদাখে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সোমবার বেলা ১১ টা ৫১ মিনিট নাগাদ জোরালো কম্পন অনুভূত হয় লেহ-লাদাখে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১৭১ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৭। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। ভূমিকম্পের কারণে সতর্কতা জারি করেছে কেন্দ্র।
অন্যদিকে সোমবার সকাল ৮টা ৪৪ মিনিট নাগাদ কম্পন হয় দিল্লিতে। ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর দিল্লি। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫ কিলোমিটার গভীরে। অবস্থান অক্ষাংশ ২৮.৮৬ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৭৭.০৬ ডিগ্রি পূর্বে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮।
কম্পনের জেরে ঝাঁকুনি অনুভব করেছেন দিল্লির কিছু এলাকার মানুষ। প্রশাসনের তরফ থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল মাঝারি মাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তাই অল্প মাত্রার কম্পন প্রায় সময়ই অনুভূত হয়।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের