নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিজে মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তদন্তে নতুন অগ্রগতি। এবার সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করল সিআইডি। গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ন নস্কর বৃহস্পতিবার ভবানীভবনে হাজির হয়ে তদন্তকারী আধিকারিকদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরই তার উপর হামলার ঘটনা ঘটেছিল।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্ত করছে সিআইডি। সেই তদন্তের অংশ হিসেবেই বৃহস্পতিবার দুপুরে ভবানীভবনে তলব করা হয় বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে। বিকর্ণ নস্করের দাবি, গত ৪ মে ২০২৬ সালে ক্যানিংয়ে বিজয় মিছিল থেকে ফেরার সময় তার এবং বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। তার অভিযোগ, ওই হামলার নেপথ্যে তৃণমূলের কয়েকজন কর্মী ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরেই এই হামলা হয়েছিল।
সেই অভিযোগের ভিত্তিতেই তিনি এদিন সিআইডির কাছে নিজের বয়ান রেকর্ড করান। ডিজে মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় এর আগেও একাধিক সাক্ষ্যগ্রহণ ও তদন্তমূলক পদক্ষেপ করেছে সিআইডি। তবে বিকর্ণ নস্করের অভিযোগ এবং মামলার অন্যান্য দিক এখনও তদন্তাধীন। যদিও ডিজে মামলায় এখনও পর্যন্ত দ্বিতীয়বার নিজের কণ্ঠস্বরের নমুনা দেওয়া এরিয়েছেন অভিষেক। ১৮ জুলাই তাকে তৃতীয়বার তলব করা হয়।
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের