68d25f46423a3_IMG_7050
সেপ্টেম্বর ২৩, ২০২৫ দুপুর ০২:২০ IST

দিঘা-শঙ্করপুরে জোয়ার সতর্কতা, জোরদার পর্যটক নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - একদিকে রাজ্যজুড়ে অতিভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। অন্যদিকে জোয়ারের কারণে উত্তাল দিঘার সমুদ্র। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে, আর বাসিন্দাদের জরুরি জিনিসপত্র ও কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

সূত্রের খবর , মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তার জন্য চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও জরুরি কাগজপত্র, মূল্যবান জিনিসপত্র এবং প্রয়োজনীয় খাদ্য ও জল আগে থেকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। মোবাইল ফোন, ইমার্জেন্সি লাইট এবং চার্জড ব্যাটারি সবসময় প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, জেলার সমস্ত প্রশাসনিক ইউনিট, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রামনগর-১ ব্লকের দিঘা-শঙ্করপুর সৈকতসহ অন্যান্য উপকূলবর্তী এলাকায় মাইকে সতর্কবার্তা প্রচার করা হয়েছে। এছাড়াও পর্যটকদের ভরা জোয়ারের সময় সমুদ্রে না নামার নির্দেশ দেওয়া হয়েছে।

মৎসজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধ 

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপের প্রভাব আরও স্পষ্ট হবে। জেলা প্রশাসনের আধিকারিকেরা প্রতিনিয়ত আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্থানীয় পর্যটক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সতর্কতার সঙ্গে চললে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব হবে।

 পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ  আবহাওয়া দফতরের 

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ক্রমেই স্থলভাগের দিকে এগোচ্ছে। তার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলা ও দীঘা সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের প্রভাব আরও স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও ২ নং গ্রাম পঞ্চায়েতের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন, “জেলা প্রশাসনের তরফে চরম সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভরা জোয়ারের সময় সমুদ্রে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাশাপাশি পর্যটকদের সমুদ্র সৈকতে নিরাপদভাবে থাকার এবং নিজেরা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।”

গ্রাম পঞ্চায়েতের সভাপতি সুশান্ত কুমার পাত্র 

তিনি আরও জানিয়েছেন, “পর্যটকরা যেন আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করেন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলেন। সমুদ্র সৈকতের যে কোন ঝুঁকিপূর্ণ এলাকা এড়ানো উচিত। প্রয়োজনে, জরুরি অবস্থায় আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবে, যাতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়।”

অন্যদিকে, ডিডিএমও মৃত্যুঞ্জয় হালদার জানিয়েছেন, “অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। প্রয়োজনে জেলার কন্ট্রোলরুমে যোগাযোগ করতে পারেন, ফোন নম্বর :  ০৩২২৮-২৬২৭২৮।”

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের