নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বকেয়া ডিএের দাবিতে ডাকা ধর্মঘট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল খাদ্য ভবন চত্বর। সরকারি কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে ধর্মঘটীদের সঙ্গে অন্যান্য কর্মী ও পুলিশের বচসা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সরকারি দফতরে।
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ না দেওয়ার অভিযোগে শুক্রবার ধর্মঘট শুরু করেছে সরকারি কর্মীরা। সেই দাবিকে সামনে রেখে খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। অভিযোগ, কাজে যোগ দিতে আসা কিছু সরকারি কর্মীকে ভবনে ঢুকতে বাধা দেওয়া হয়। এর জেরে শুরু হয় উত্তেজনা। একদিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান উঠতে থাকে, অন্যদিকে পাল্টা স্লোগানে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘সরকারি দালাল’ বলেও অভিযোগ তোলা হয়।
এমনকি বিক্ষোভের সময় কিছু আন্দোলনকারী গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে। ধর্মঘটীদের সঙ্গে পুলিশের বচসাও হয় বলে জানা যায়। যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী
পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা
নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়
শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী
কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক
আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের