নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বিতর্কে নয়া মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় এবার আদালত অবমাননার নোটিশ পেলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ অর্থসচিব প্রভাত কুমার মিশ্রা। বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই এবার নতুন মোড় নিল আদালত অবমাননার নোটিশে।
গত ৫ ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ আদালত অন্তর্বর্তী নির্দেশে জানায়, রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় কর্মচারী সংগঠনগুলির দাবি ছিল, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং বহুদিনের বকেয়া দ্রুত নিষ্পত্তি করতে হবে। কিন্তু অভিযোগ, নির্দেশের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারের তরফে দৃশ্যমান কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
এই প্রেক্ষিতে ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ আদালত অবমাননার নোটিশ জারি করে। সংগঠনের দাবি, সর্বোচ্চ আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা হচ্ছে এবং কর্মচারীদের ন্যায্য প্রাপ্য আটকে রাখা হয়েছে। কর্মচারীদের একাংশের বক্তব্য, আদালতের স্পষ্ট নির্দেশের পরেও যদি অর্থ মেটানো না হয়, তবে তা আইনের শাসনের প্রতি অবমাননা।
সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী
পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা
নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়
শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী
কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক
আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের