নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR আবহে ফের উঠে এল বাংলাদেশি অনুপ্রবেশ ও নথি জালিয়াতির অভিযোগ। বসিরহাটের সীমান্তবর্তী নৈহাটি এলাকায় দিদা ও শাশুড়িকে ‘মা’ পরিচয় দেখিয়ে ভোটার কার্ডসহ একাধিক ভারতীয় নথি তৈরি করার অভিযোগ উঠেছে বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাহাটি গ্রাম পঞ্চায়েতের নৈহাটি এলাকায় আসে আজমল গাজী। এলাকায় এসে মঞ্জুয়ারা বিবি নামে এক মহিলার সঙ্গে তার বিবাহ হয়। এরপরই শুরু হয় নথি জালিয়াতির কারবার। অভিযোগ, মঞ্জুয়ারার দিদা ও শাশুড়িকে ‘মা’ পরিচয় দিয়ে নিজের জন্য ভোটার কার্ডসহ বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নেয় আজমল।
বর্তমানে SIR ফর্ম বিতরণ ও ভেরিফিকেশনের সময় উঠে আসে এই জালিয়াতির তথ্য। গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই আজমলের পরিচয় নিয়ে সন্দেহ ছিল। অবশেষে নির্বাচনী নথি যাচাইয়ের সময় ফাঁস হয় পুরো ঘটনা। স্থানীয়দের দাবি, চোরা ভোটাররা আসছে এখানে আর নেতাদের সাহায্যে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড করে নিচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভারতের নাগরিকরা পাসপোর্ট করতে পারছে না। প্রশাসনের উচিত বিষয়টি খতিয়ে দেখা।'
এই প্রসঙ্গে স্থানীয় BLO জানান, 'ফর্মটা এখনও জমা দেয়নি। যদি আমার কাছে ফর্ম আসে অবশ্যই বিষয়টি সবার সঙ্গে আলোচনা করে তারপর পদক্ষেপ নেওয়া হবে। উপরমহলের সঙ্গেও আলোচনা করা হবে।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের