নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - মর্মান্তিক দুর্ঘটনা বাগড়িয়াতে। ধান বোঝাই ট্রাক উল্টে পরে পুকুরে। ঘটনায় মৃত ২ ও ১ জন এখনও নিখোঁজ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খারাপ রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , শুক্রবার বিকেল নাগাদ পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার সাবাজপুট গ্রামপঞ্চায়েত অন্তর্গত বাগডেরিয়াতে একটি ধান বোঝাই ট্রাক উল্টে পরে যায় পুকুরে। বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার করণে রাস্তাঘাট বেশ পিছল ছিল সেই কারণেই এই দুর্ঘটনা। ট্রাকের মধ্যে মোট ৮ জন ছিল। ৭ জনকে উদ্ধার করা গেলেও ১ জনকে এখনও পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ইতিমধ্যেই ২ জনকে মৃত বলে ঘোষণা করেছে ডাক্তার। ২টি ক্রেনের সাহায্যে কাঁথি থানার পুলিশ উদ্ধার কার্যে নামে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, 'এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্য জনক ও বেদনাদায়ক। রাস্তাঘাট খুব খারাপ। তার মধ্যে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে তার জন্য পিছল হয়ে গেছে রাস্তাঘাট। আশেপাশের সবাই হাত লাগিয়ে উদ্ধার কার্যে নেমেছে। পুলিশ , দমকল , ডুবুরি এসেছে। কিন্তু ১ জনকে এখনো উদ্ধার করা যায়নি।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের