নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR আতঙ্কে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই ভোটার তালিকা সংক্রান্ত আরও এক বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে একটি অডিও ক্লিপ পোস্ট করে তার দাবি, প্রশাসনের চাপে মৃত ভোটারদের নাম তালিকায় রাখা হচ্ছে।
মঙ্গলবার একটি অডিও ক্লিপ প্রকাশ করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ফলতার একজন বুথ লেভেল অফিসার প্রশাসনিক চাপে কাজ করছেন। শুভেন্দুর দাবি অনুযায়ী, ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, ফলতার বিডিও এবং এআরও নাকি সমস্ত বিএলওদের নির্দেশ দিয়েছেন মৃত ভোটারের নাম কাটতে হলে অবশ্যই মৃত্যু সনদ লাগবে। কিন্তু অনেক ক্ষেত্রেই মৃতদের পরিবার এনুমারেশন ফর্মে স্বীকৃতি দিয়ে স্বাক্ষর করেছেন। তবুও প্রশাসন তা মানছে না বলে দাবি শুভেন্দুর।
তিনি অভিযোগ করেন, বিএলওদের বলা হচ্ছে ফর্ম আপলোড না করে ‘অ্যানিম্যাপিং’ করে রেখে দিতে যাতে পরে তালিকায় কারচুপি করা যায়। তার কথায়, 'এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। দলদাস প্রশাসন মৃত মানুষদের নাম রেখে ভোটে জালিয়াতির পরিকল্পনা করছে।'
শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার SIR এর জেরে রাজনৈতিক চাপে রয়েছে। তাই প্রশাসনকে দিয়ে মৃত ভোটারের নাম তালিকায় ধরে রাখতে চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে নির্বাচনকালে ‘শান্তিবাহিনীকে নিয়ে ছাপ্পা মেরে জেতার পরিকল্পনা’ করা যায়।
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন