নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশজুড়ে ভোটার তালিকা সংক্রান্ত কাজ দ্রুততর করতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। মঙ্গলবার জরুরি চিঠি পাঠিয়ে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুই দিনের বৈঠকে ডাকা হয়েছে। জল্পনা তুঙ্গে এই বৈঠকের পরই সারা দেশে চালু হতে পারে SIR।
সূত্রের খবর, কিছুদিন আগেই বাংলায় সফরে এসেছিলেন উপ-নির্বাচনী আধিকারিক জ্ঞানের ভারতী। তার সফরের পরই বাংলায় নতুন করে দুজন SIR আধিকারিক নিয়োগ করা হয়। ভোটার তালিকার পর্যালোচনা ও তথ্য পর্যালোচনার দায়িত্ব ছিল এই দুই আধিকারিকদের ওপর। তবে বিহারের পর বাংলায় SIR নিয়ে তৎপর কমিশন। মঙ্গলবারই নির্বাচন কমিশনের তরফে জরুরি চিঠি পাঠানো হয় সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের কাছে। বুধ ও বৃহস্পতিবার দুদিনের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিক। এই বৈঠকে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা সংক্রান্ত কাজের অগ্রগতি রিপোর্ট চাওয়া হবে। পাশাপাশি, SIR বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর। বিহার বিধানসভা নির্বাচনের পর আসন্ন বাংলা বিধানসভা নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কারণে বাংলায় তৎপরতা বেশি।
তৃণমূলের মালিকানা বিতর্কে কমিশনকে চিঠি মমতার
সবুজ সাথী প্রকল্পেরও নাম বদল করে রাখা হয়েছে সারথী
অগাস্ট থেকেই পেতে চলেছে বাড়তি ৫ হাজার টাকা
এআই-ডেটা সায়েন্সেও জোর রাজ্য সরকারের
পড়ুয়াদের জন্য এবার থেকে মিড ডে মিলে আলাদা করে ডিম পাওয়া যাবে
২৯৬ কোটি টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক দাবি সুমিতের মায়ের
দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রীর
আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা
মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী
দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র
পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের