নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডেঙ্গুর প্রভাব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে শহরে। উত্তর কলকাতার একাধিক এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। এর মধ্যেই ১১ নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ওয়ার্ডই কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের অন্তর্গত বলে জানা গেছে।অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের এমআইসি দায়িত্বে থাকা সত্ত্বেও কর্পোরেশন মানুষের সচেতনতার চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা কর্পোরেশনের বড়ো-৬ অফিসের সামনে উত্তর কলকাতা ভারতীয় জনতা পক্ষের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির অভিযোগ, কর্পোরেশন পরিষেবার বদলে বিতর্কিত মন্তব্যেই ব্যস্ত।

কখনো “পা ভেঙে দেবো”, কখনো “মাথা ভেঙে দেবো”-এর মতো মন্তব্য করে সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে। বিজেপির দাবি, “এইসব হুমকি নয়, আগে মানুষের পরিষেবা দিন।”

দল জানিয়েছে, আজকের বিক্ষোভ শুধু শুরু । যদি এইভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়তেই থাকে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিজেপি। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা , “আগে মানুষের পরিষেবা, তারপর রাজনীতি।”

মানিকতলা মণ্ডল ১ এর সভাপতি কুণাল ঘোষ জানান, “ মাননীয় অধীর ঘোষ আমাদের কলকাতার ডেপুটি মেয়র। তার কাছে অনুরোধ করব আগে নিজের ওয়ার্ডের মানুষগুলোর স্বাস্থ্যের , সুরক্ষার ব্যবস্থা করুন তারপর পুরো কলকাতাবাসীর সুরক্ষার দায়িত্ব নেবেন। শিশুমৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এরম ঘটনা যেন আর না ঘটে এবার সেই ব্যবস্থা দ্রুত নেওয়া হোক।”
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের