নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে আটকে থাকা কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের গুরুত্বপূর্ণ কাজ। চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার লাইনের সংযোগ সম্পূর্ণ করতে আগামী ১৫ মে থেকে ট্রাফিক ব্লক করে কাজ শুরু করার অনুমতি মিলেছে। ফলে বহুদিন ধরে আটকে থাকা অরেঞ্জ লাইনের কাজ আবার গতি পাবে বলে আশা করা হচ্ছে।
তিলোত্তমার বুকে নিত্য যাতায়াতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মেট্রো। ইতিমধ্যেই শহরে গ্রিন ও ব্লু লাইনে পরিষেবা চালু রয়েছে। তবে অরেঞ্জ লাইনে আংশিক কাজ সম্পন্ন না হওয়ায় পুরোপুরি ভাবে পরিষেবা চালু হচ্ছে না। চিংড়িঘাটায় ৩৬৬ মিটারের কাজ অসম্পূর্ণ থাকায় বেশ সমস্যার সম্মুখীন হতে হতো নিত্যযাত্রীদের। এতদিন ট্রাফিক ব্লকের অনুমতি না মেলায় প্রকল্পের কাজ আটকে ছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ প্রশ্ন তোলে, উন্নয়নমূলক প্রকল্পের কাজে কেন বাধা সৃষ্টি হচ্ছে।
এরপরই প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ে। অবশেষে বুধবার বিকেলে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে প্রয়োজনীয় অনুমতি পায় প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ মে থেকে চিংড়িঘাটা এলাকায় ট্রাফিক ব্লক করে কাজ শুরু করা হবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী কয়েক দিন আরও ট্রাফিক ব্লকের অনুমতিও নেওয়া হবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের