নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘ প্রতীক্ষার অবসান। পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় অবশেষে ন্যায়বিচারের পথে এগোল আদালত। প্রায় তিন বছর পর ব্যারাকপুর আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেন তিন অভিযুক্ত। আদালতের এই রায় রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমবার ব্যারাকপুর আদালত পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় তিন অভিযুক্ত সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে দোষী বলে ঘোষণা করে। আগামী ১৭ ডিসেম্বর তাদের সাজা ঘোষণা করা হবে। ২০২২ সালের ১৩ মার্চ রাতে আগরপাড়া স্টেশন রোডে নিজের বাড়ির অদূরে স্কুটারে ওঠার সময় খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় অনুপম দত্তকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পরের রাতেই পুলিশ অমিত পণ্ডিতকে গ্রেফতার করে।
মামলা চলাকালীন কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন সঞ্জীব। হাই কোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়ে যান সঞ্জীব। সোমবার তিনজনেই বারাকপুর আদালতে উপস্থিত ছিলেন। বিচারকের নির্দেশের পরই আদালত থেকে সঞ্জীবকে ফের গ্রেফতার করা হয়। তদন্তে উঠে আসে, খুনের সুপারি দিয়েছিলেন বাপি পণ্ডিত। অভিযোগ অনুযায়ী, প্রথমে অন্য এক দুষ্কৃতীকে কাজে লাগানোর চেষ্টা হলেও সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় পুরভোটের পর অমিতকে দিয়ে খুন করানো হয়। পরে গ্রেফতার হন জিয়ারুল মণ্ডলও।
তদন্ত চলাকালীন বাপি পণ্ডিত কলকাতা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ায় এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হয়। পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগও ওঠে। তবে শেষ পর্যন্ত সমস্ত তথ্যপ্রমাণ বিচার করে আদালত তিন জনকেই দোষী সাব্যস্ত করে। আদালত থেকে বেরোনোর সময় বাপি দাবি করেন, তাকে রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে এবং এর নেপথ্যে নেতাদের হাত রয়েছে। অন্যদিকে, স্বামীর খুনের রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। তিনি জানান, ' এই বিচারে আমি খুশি। দোষীরা উপযুক্ত শাস্তি পাক, এটাই আশা। সকলের কাছে আমি কৃতজ্ঞ।'
তার এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক
তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ
ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল রাজনৈতিক মহল
প্রথম দফা ভোটের আগে শেষ প্রচার অমিত শাহের
মেদিনীপুরের আগাম উত্তরসূরি ঘোষণা মমতার
নাম না করে অধিকারী পরিবারকে নিশানা মমতার
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মহল
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
বিষয়টি ঘিরে এখন এলাকায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে
যদিও বিরোধী শিবির সমস্ত দাবি অস্বীকার করেছে
শাসক-বিরোধী তরজায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন